জেলা

মাত্র ৬০ টাকার লটারি কেটে আস্ত বাসের মালিক এক কৃষক

“দেনেওয়ালা যব দেতা হ্যায় ছপ্পড় ফাড়কে দেতা হ্যায় “। হিন্দির ছবির এই সংলাপ সত্যি হল আবার একবার। ৬০ টাকার লটারি কেটে এবার বাসের মালিক হয়ে গেলেন এক কৃষক।ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের নতুনডিহি এলাকায়।

ঝাড়গ্রাম শহরের নতুনডিহি এলাকার ইয়ংস্টার ক্লাব প্রতি বছর কালীপুজোর আয়োজন করে। সেখানে উদ্যোক্তাদের তরফ থেকে কালীপুজোর সাহায্যের জন্য একটি লটারি খেলার আয়োজন করা হয়েছিল। প্রায় প্রতিবছরই কালীপুজোর আগে এই বিশেষ লটারি খেলা হয়ে থাকে।তাই প্রতি বছরের দরুন এই বছরও ‘স্বপ্ন বাম্পার লাক্সারি ধামাকা ২০২৩’ নামের একটি লটারি খেলা হয়েছিল।যেহেতু টিকিটের দাম ছিল মাত্র ৬০ টাকা তাই গ্রামের প্রায় সকলেই এই ‘স্বপ্ন বাম্পার লাক্সারি ধামাকা ২০২৩’ নামের লটারিতে অংশগ্রহণ করেছিল। আর ৬০ টাকার টিকিটই বদলে দিল ধোপদুরস্ত এক কৃষকের জীবন। ৬০ টাকার টিকিট কেটে আস্ত বাসের মালিক হয়ে গেলেন পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় এলাকার কাদুষোল গ্রামের বাসিন্দা ফাল্গুনী চক্রবর্তী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.