তারা এই কাজের জন্য ব্যবহার করত শিশুদের। তারা ফেরিওয়ালা বা আবর্জনা কুড়ানোর ছদ্মবেশে শিশুদের দিয়ে চালাতো রেইকি। এরপর তারা সুযোগ পেলেই পাকা বন্ধ বাড়িতে চুরি করতো। তাদের মূল লক্ষ্যই ছিল রূপনারায়ণপুর শহর।এটিসমূলত বাংলা ঝাড়খণ্ড সীমানার শেষ প্রান্তে অবস্থিত। রবিবার আসানসোল রেলপারের বাসিন্দা দুই চোর বামাল ধরা পড়ল।ধৃত দুই ব্যক্তির নাম মহম্মদ কওসর ও মহম্মদ গুলজার।আসানসোলের রেলপার আজাদ বস্তির বাসিন্দা ওই দুই যুবক। পুলিশ তাদের কাছ থেকে বেশ কিছু বাসনপত্র,তামা,লোহা সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে।
রূপনারায়াণপুর এলাকায় এর আগে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ এবার হাতেনাতে ধরেছে দুইজন চোরকে। পুলিশ সূত্রে খবর, চিনাকুড়ি,রেলপার সহ বিভিন্ন জায়গায় তাদের দলের শিশুরি রয়েছে। তাদের কাজই হচ্ছে ছদ্মবেশে যেকোনো এলাকায় ফাঁকা বা বন্ধ বাড়িতেই রেইকি করানো।
তবে রবিবার ওই ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়। তদন্ত সাপেক্ষে তাদের এক সপ্তাহের পুলিশি হেফাজত চাইলেও তাদের পাঁচ দিনের হেফাজত মিলেছে।







