জেলা

চাঁদপুর এলাকায় সি বিচ এর ধারে এক অজ্ঞাত পরিচয় যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার মান্দারমনি কোস্টাল থানার অধীন চাঁদপুর এলাকায় সি বিচ এর ধারে এক অজ্ঞাত পরিচয় যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হল। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এদিন সকালে স্থানীয় মানুষ যারা বোতল কুড়াতে আসেন তারাই পাথরের উপরে এই অর্ধনগ্ন মৃত দেহটি দেখতে পান। পরে স্থানীয়রা দীঘা মান্দারমনি কোস্টাল থানাকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। তবে স্থানীয় মানুষরা জানিয়েছেন এই মৃতদেহটি এখানকার নয়, কেউ তাকে বাইরে থেকে এনে ফেলেছে বলে তাদের ধারণা। যদিও বা পুলিশের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ ধরনের ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষের মনে। মেরিন ড্রাইভ এলাকায় রাস্তা শুনশান থাকার কারণে এবং সেই সঙ্গে রাস্তার পাশে কোন স্ট্রিট লাইট না থাকার কারণে পর্যটকের সংখ্যা যেমন বাড়ছে তেমনি দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে। তাই স্থানীয় মানুষের দাবি, অবিলম্বে এইসব এলাকায় ও মেরিন ড্রাইভ এলাকায় অবিলম্বে স্ট্রীট লাইট এবং পুলিশের নজরদারি বাড়ানো হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.