রাজনীতি

নির্যাতিতরা পুলিশের কাছে না-গিয়ে আইনি সহায়তা কেন্দ্রেও যেতে পারেন বলে জানান হাইকোর্ট

পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ শোনার পর কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল, সন্দেশখালির নির্যাতিতা মহিলারা চাইলে পুলিশের কাছে না গিয়ে কোর্টে এসেও অভিযোগ জানাতে পারেন। তার ভিত্তিতে পদক্ষেপ করা হবে।

বিজেপির আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল অভিযোগ করেন, পুলিশ সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের অভিযোগ শুনছে না। উল্টে যাঁরা অভিযুক্ত, তাঁদেরই আড়াল করছে পুলিশ প্রশাসন। এ ভাবে চলতে থাকলে নির্যাতিতারা কোনও দিনই বিচার পাবেন না।এর পরিপ্রেক্ষিতে হাই কোর্ট জানিয়ে দেয়, নির্যাতিতা যদি চান জেলার আইনি সহায়তা কেন্দ্রে অভিযোগ জানাতে পারেন। সে ক্ষেত্রে আইনি সহায়তা কেন্দ্রের যাঁরা অভিযোগ নেবেন, তাঁদের পরিচয় গোপন রাখা হবে।

গত চার বছরে প্রায় ৪০টির মতো অভিযোগ জমা পড়েছিল সন্দেশখালিতে। তার ভিত্তিতে কেন পদক্ষেপ করেনি পুলিশ, আদালতে তা নিয়ে ভর্ত্‍সনার মুখেও পড়তে হয়েছে রাজ্যকে।রাজ্য পুলিশ এত দিন কী পদক্ষেপ করেছে, সেই প্রসঙ্গও উঠেছে বার বার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.