খেলাধুলা

ঐতিহাসিক সিরিজ জয় ভারতের শুভমান-জুরেলের অসামান্য খেলা

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচে ভারতীয় দল পিছিয়ে থেকেও দুরন্তভাবে ফিরে এসে আবারও নিজেদের প্রমাণ করলো। রাঁচিতে ভারতের হয়ে রবিচন্দ্র অশ্বিন এবং ধ্রুব জুরেল দুরন্ত খেলা উপহার দিয়েছেন দর্শকদের।

ধারাবাহিক হারের সম্মুখীন হয়ে ইংল্যান্ডের ভারতের মাটিতে সিরিজ হাতছাড়া হয়ে গেল ।

২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উল্লেখযোগ্য টেস্ট ম্যাচে ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে ইংলিশ বাহিনী জো রুটের ১২২ রান ২৭৪ বলে অপরাজিত তাতে ভর করে প্রথম ইনিংসে ৩৫৩ রান সংগ্রহ করে নেয়। অন্যদিকে ভারতীয় দল বিপর্যয়ের মুখে পড়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে । ইংল্যান্ডের হয়ে শোয়েব বশির বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন। ফলে ভারতীয় দল একের পর এক উইকেট হারাতে থাকে। সেই সময় ভারতের হয়ে ধ্রুব এসে হাল ধরেন।

তারপর ৯০ রান ১৪৯ বলে দুরন্ত ভর করে ভারতীয় দল প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে পিছিয়ে থেকে ৩০৭ রান সংগ্রহ করে নেয়। এই রকম গুরুত্বপূর্ণ সময় রবিচন্দ্রন অশ্বিন দলকে ভরসা দেন দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে । ভারতীয় অভিজ্ঞ স্পিনার এই ইনিংসে ১৫.৫ ওভারে ৫ উইকেট তুলে নেন মাত্র ৫১ রানে দিয়ে, বিপক্ষদের চাপে ফেলেন। ফলে ইংল্যান্ড ১৪৫ রানে অল আউট হয়ে যায়। কুলদীপ যাদব স্পিনের যাদুতে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে নেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যশস্বী জয় সওয়াল এবং রোহিত শর্মা দুরন্ত ব্যাটিং শুরু করেন।

দুজনেই ধীরে ধীরে ভারতকে এগিয়ে নিয়ে যানজয়ের লক্ষ্যে । তবে জয়সওয়াল ৪৪ বলে ৩৭ রান এবং ভারতীয় অধিনায়ক ৮১ বলে ৫৫ রানে মাঠ ছাড়েন। এরপর শুভমান গিল এসে দলের হয়ে হাল ধরেন। কিন্তু এমন এক সময় আসে যখন একের পর এক উইকেট হারিয়ে ব্লু ব্রিগেডরা চাপের মুখে পড়ে যায়। এই রকম পরিস্থিতি শুভমানের সঙ্গে ধ্রুব জুরেল জুটি বেঁধে এগিয়ে নিয়ে যান স্কোরবোর্ড। এর ফলে ভারতীয় দল ৬১ ওভারে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। শুভমান অপরাজিত ৫২ রান করেন ১২৪ বলে। ধ্রুব জুরেলের ব্যাট থেকে ৩৯ রান ৭৭ বলে অপরাজিত। এর সঙ্গেই ৫ উইকেটে জয় তুলে নিয়ে ভারতীয় দল সিরিজ ইংল্যান্ডের থেকে ছিনিয়ে নিয়ে এলো।

ইংল্যান্ড বনাম ভারতের চতুর্থ টেস্ট ম্যাচের স্কোরবোর্ড:

প্রথম ইনিংস

ইংল্যান্ড: ৩৫৩/১০ (১০৪.৫ ওভার)

জো রুট- ১২২* (২৭৪)

ভারত- ৩০৭/১০ (১০৩.২ ওভার)

ধ্রুব জুরেল- ৯০ (১৪৯)

দ্বিতীয় ইনিংস

ইংল্যান্ড- ১৪৫/১০ ( ৫৩.৫ ওভার)

জ্যাক ক্রাওলি- ৬০ (৯১)

ভারত- ১৯২/৫ (৬১.০ ওভার)

রোহিত শর্মা- ৫৫ (৮১)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.