আমাদের মধ্যে অনেকেই আছে যাদের মস্করা করে কোনো অন্য নামে ডাকলে রেগে যান। তবে সেই রাগের জেরে যে রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে তা দুঃস্বপ্নেও ভাবতে পারে না কেউই। তবে এমনি এক কাণ্ড ঘটেছে রায়গঞ্জ থানার পোয়ালতোর এলাকায়।
দুই বন্ধু একজন মিঠু রায় ও অন্যজন রবীন্দ্রনাথ বর্মন। ছোটবেলার বন্ধু তারা। একে অপরকে দেখলেই বেশ মস্করা করতেন। কখনও পাড়ার চায়ের দোকানে তো আবার কখনও আবার লটারির দোকানের সামনে বসে আড্ডা দিতেন। তবে ছোটবেলার বন্ধু হওয়ায় রবীন্দ্রনাথ বর্মন মিঠু রায়কে দেখলেই অন্য নাম ধরে ডাকতেন। তাতে বেশ রেগেও যেতেন মিঠু রায়।
কিন্তু এইদিন যে ওই একই মস্করা রক্তারক্তি তে পৌঁছে যাবে তা কেও ভাবেনি। স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যাবেলায় নিজেদের এলাকার একটি লটারির দোকানের সামনে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। সেই সময়ই রাগ সামলাতে না পেরে রবীন্দ্রনাথ বর্মন মিঠু রায়ের হাতে কামড় দেয় বলে অভিযোগ। এরপর মিঠু রায় রবীন্দ্রনাথ বর্মনের হতে পালটা কামড় দেয় ও বুড়োআঙুল কামড়ে ছিঁড়ে নেই বলে অভিযোগ।







