জেলা

যশোর রোডের পাশে একটি জেরক্স ও চায়ের দোকানে বিধ্বংসী আগুন

হাবরা থানার সামনে যশোর রোডের পাশে একটি জেরক্স ও চায়ের দোকানে বিধ্বংসী আগুন, আগুনে ভস্মীভূত গোটা দোকান। রাত সাড়ে তিনটে নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে।থানার পুলিশ কর্মীরা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বিভাগে। দমকলের দুটি ইঞ্জিন এবং নজন দমকল কর্মীর প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দোকানের মধ্যে থাকা ফ্রিজ, কম্পিউটার ,জেরক্স মেশিন সবকিছুই পুরে গিয়েছে। পাশেই ছিল হাবড়া প্রেসক্লাব ও পুলিশের তরফে আটক করা একটি লড়ি এবং বেশ কয়েকটি দোকান । প্রেসক্লাবের উপরের অংশে সামান্য ক্ষতি হয়েছে। দমকলের অনুমান চায়ের দোকানের উনুন কিংবা শক সার্কিট থেকে এই আগুন লাগতে পারে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.