নিজস্ব সংবাদদাতা : আসন্ন জি ২০ সম্মেলন উপলক্ষে রাস্ট্রপতি দ্রৌপদী মুর্মু সব দেশের রাস্ট্রনেতাদের আমন্ত্রণ করেছেন। সেখানে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া না দিয়ে দ্য প্রেসিডেন্ট অফ ভারত লেখা রয়েছে। তা নিয়ে শুরু হয়েছে এখন তর্ক -বিতর্ক। এরই মধ্যে বিরেন্দ্র শেওয়াগ বিশ্বকাপের দল ঘোষণার দিনই একটি বড়ো দাবি তোলেন। ভারতের প্রাক্তন খেলোয়াড় বিরেন্দ্র শেওয়াগ এইবার বিশ্বকাপে রোহিত শর্মাদের জার্সি থেকে ইন্ডিয়া নাম তুলে ভারত নাম লেখা হোক। বিরেন্দ্র শেওয়াগ তার ট্যুইট পোস্টে লেখেন আমি সবসময়ে বিশ্বাস করেছি যে, নামটাই আমাদের ভিতরে গর্ববোধ ঢুকিয়ে দেয়। আমরা ভারতীয়। ইন্ডিয়া নামটা ব্রিটিশদের দেওয়া সরকারি ভাবে ভারত নামটা ফেরত পাওয়া দীর্ঘদিনের বকেয়া আমাদের।
তিনি বলেন বিসিসিআই কর্তৃপক্ষ ও জয় শাহকে বলব, যে বিশ্বকাপের আগে আমাদের প্লেয়ার জার্সিতে যেন ইন্ডিয়ার জায়গায় ভারত লেখা থাকে। ১৯৬৬ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডস ভারতে খেলতে আসে। কিন্তু তখন তাদের হয় হল্যান্ড। ২০০৩ সালে ইন্ডিয়ার সাথে খেলে ওরা তারপরই তাদের নাম হয়ে যায় নেদারল্যান্ডস। এবং এখনও একই নামে খেলে যাচ্ছে এই দল। বর্মা নামটি ব্রিটিশদের দেওয়া কিন্তু সেই নাম পাল্টে তারা স্থায়ীভাবে তাদের নাম মায়ানমার করে। মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ জন সদস্যদের নিয়ে দলের ঘোষণা হয়ে গেছে। ১২ বছর পর আবার ভারতে বিশ্বকাপ। ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে ১২ টি শহরে আয়োজিত হবে বিশ্বকাপ। ৫ ই অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এই মহাযুদ্ধের আসর চলবে।







