গত ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। নাগপুরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। দুই তারকা টিম মুখোমুখি হওয়ায় সকলের চোখ এখন এই টুর্নামেন্টের দিকে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের পারফরমেন্স ছিল দারুন। ভারতীয় স্পিনারদের কাছে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজি ব্যাটিং লাইনআপ। পাঁচদিনের ম্যাচ তিনদিনেই এক ইনিংস ও ১৩২ রানে জয়ী হয় টিম ইন্ডিয়া।
তবে নাগপুরের পিচ নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই অজি প্রাক্তন ক্রিকেটার ও সংবাদমাধ্যম থেকে কিছু কথা উঠে আসছে। এদিকে ইন্ডিয়া টিমের স্যার জাদেজা নিন্দুকদের এক হাত নিলেন। তিনি সাফ জানান, ‘পিচ নিয়ে একটু বেশিই কথা অস্ট্রেলীয়রা। পিচের মধ্যে আদৌ তেমন কিছু ছিল না।’ জাদেজা আরও কটাক্ষ করে বলেন,
‘ ওরা মনে হয় বিমান থেকেই পিচের ক্ষত স্থান দেখতে পেয়েছিল। স্পিন হওয়ার কথা বলে ওরা যে রকম পরিবেশ তৈরী করেছিল, সেই তুলনায় বল ঘোরেনি। খেয়াল করে দেখবেন অনেক বল সোজা গিয়েছে। আমরাও সোজা বলে এলবিডব্লিউ হয়েছি।’
জাদেজার মতে, ঘরের মাঠে স্পিন সহায়ক পিচ তৈরী করার পেছনে কোনো অপরাধ নেই। বোলিং ভারতের শক্তি। তাই ঘরের মাঠের পরিবেশ তো তারা কাজে লাগবেই।
তিনি আরও বলেন, ‘ ভারতে এরকম পিচ তো হবেই। দলের শক্তি যা, তার উপর ভিত্তি করেই পিচ তৈরী করা হয়। আমাদের করে বোলাররা ভালো। কিন্তু ঘরের মাঠে স্পিনাররাই বেশি ম্যাচ জিতিয়েছে। তাহলে কেনো আমাদের শক্তি অনুযায়ী খেলব না? ‘
অজিদেরকে পাল্টা যুক্তি দিয়ে স্যার জাদেজা বলেন, ‘ অস্ট্রেলিয়ায় গেলে ওরা পিচের উপর ১৮ – ২০ মিলিমিটার ঘাস রেখে দেয়। আমরা তো তখন কোনো কথা বলি না। তাই ভারতে এলে ওদেরও পিচ নিয়ে কোনো কথা বলার অধিকার নেই।’
রকস্টারের মতে, অস্ট্রেলিয়ার মাঠে নেমে ভারত তো আর কখনো অভিযোগ করেনি।







