খেলাধুলা

১১ মৃত্যুর রেশে বড় সিদ্ধান্ত, চিন্নাস্বামী থেকে সরে গেল বিশ্বকাপ ম্যাচ

বেঙ্গালুরুতে ক্রিকেটপ্রেমীদের জন্য এ যেন বজ্রাঘাতের মতো খবর। বহু প্রতীক্ষিত মহিলাদের এক দিনের বিশ্বকাপ চলে গেল হাতছাড়া। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা(আইসিসি) হঠাৎ করেই চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সব ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল। যে শহরে ভারত-শ্রীলঙ্কার উদ্বোধনী লড়াই থেকে শুরু করে সেমিফাইনাল, এমনকি ফাইনালের আসর বসানোর কথা ছিল, সেই শহরই এখন পুরো টুর্নামেন্টের বাইরে। নতুন সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচ ৩০ সেপ্টেম্বর বসবে গুয়াহাটিতে, আর নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম হয়ে উঠবে বাকি লড়াইয়ের কেন্দ্রবিন্দু।

এই সিদ্ধান্তের পেছনে কারণ? গত জুনে আরসিবি-র আইপিএল জয়ের উচ্ছ্বাসঘেরা উৎসবের মর্মান্তিক স্মৃতি। অপ্রস্তুত আয়োজন, নিরাপত্তার ঘাটতি আর হুড়োহুড়ির চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের, আহত হয়েছিলেন আরও বহু মানুষ। তার পর থেকেই কর্নাটক পুলিশ অনুমতি দিতে নারাজ। আইসিসি আর বিকল্প দেখেনি। ফলত শুধু বিশ্বকাপ নয়, আগামী আইপিএলেও বিরাট কোহলিদের হোম ম্যাচ ঘিরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। শহরের বুক থেকে হারাল এক ঐতিহাসিক আসরের আলো, থেকে গেল কেবল সেই কালো দিনের ছায়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.