রেশন দুর্নীতি বন্টন মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ই ডি। কোড প্রোডাকশনের সময় অসুস্থ হয়ে পড়ায় আদালতের নির্দেশে তাকে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সোমবার রাতে হাসপাতাল থেকে তাকে ফিজিও কমপ্লেক্সে নিজেদের কাস্টডিতে নিয়ে আসে ই ডি। আদালতের নির্দেশ মেনেই বুধবার কমান্ড হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে
ইডি দপ্তরে আসেন জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যক্তিগত ডাক্তার ডঃ সমাজপতি। তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করবেন বলে সুত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে।







