রাজ্য

জ্যোতিপ্রিয় যোগ দীঘায়,অভিযোগ এড়ালেন হোটেল কর্তৃপক্ষ

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

গত ২৯ শে অক্টোবর শুভেন্দু অধিকারী কলকাতার সল্টলেকে কার্যত ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দীঘাতে বেনামি হোটেল ব্যবসার সাথে যিক্ত ইডির হাতে গ্রেফতার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে চারটি হোটেলের কথা বলা হয়েছিল। তিনটি হোটেলের সাথে কোন যোগসূত্র মেলেনি জ্যোতির প্রিয় মল্লিকের। তবে নিউ দীঘার ৬৬ নং প্লটে অবস্থিত একটি হোটেল নিয়ে জোরালো বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়েছে। জানা যায় নর্থ 24 পরগনা বারাসাত এর কাউন্সিলর শ্রাবণী কাশপ্যপের সাথে জড়িত রয়েছে এই হোটেলটি। SAB উদ্যোগ নামে বারাসাতের একটি সংস্থা এই হোটেলটি বর্তমানে পরিচালনা করছেন। SAB এর শেয়ার হোল্ডারে নাম রয়েছে কাউন্সিলর স্রাবনী কাশ্যপের। শ্রাবণী কাশব্য জ্যোতির প্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। যানাযায় জ্যোতির প্রিয় মল্লিকের স্ত্রী, শ্রাবণী কাশ্যব ও জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক, আরো দুটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। সুতরাং দীঘার এই হোটেলটি জ্যোতির প্রিয় মল্লিকের সাথে যোগসূত্র রয়েছে বলেই দাবি করা হচ্ছে। যদিও হোটেল পরিচালনার দায়িত্বে থাকা কর্মীরা বলছেন তারা শ্রাবণী কাশ্যপ কে কোনো ভাবেই চেনেন না। তবে স্থানীয় দোকানদার, ব্যবসায়ী এবং বসবাসকারীরা প্রকাশ্যে বলছেন এই হোটেল জ্যোতিপ্রিয় মল্লিকের হোটেল নামেই তারা জানতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.