উষ্ণায়নই কি সমস্যা ডেঙ্গির? তার কারণ বর্ষা বিদায় নিয়েছে বঙ্গ থেকে সে কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কিন্তু তারপরেও শহর কলকাতায় ডেঙ্গির প্রকোপ যেন কোনমতেই পিছু ছাড়ছে না সকলের। তারপরেও কলকাতা পুরসভার তরফে বারবার বলা হচ্ছে প্রায় পঞ্চাশ শতাংশ ডেঙ্গির প্রকোপ কমে গিয়েছে। দুর্গা পুজো পেরিয়ে গেলেও সেই অর্থে এখনও পর্যন্ত শহর কলকাতায় ডেঙ্গির প্রকোপ রীতিমতো চোখে পড়ার মতো রয়েছে। আর ঠিক এই জায়গা থেকেই কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানালেন, তাপমাত্রা যতক্ষণ না পর্যন্ত কুড়ি ডিগ্রির নিচে নামবে ততক্ষণ পর্যন্ত এই ডেঙ্গির প্রকোপ যেমন থাকবে পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বোধ গড়ে না উঠলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়বে বই কমবে না। তাহলে কি উষ্ণায়নই একমাত্র পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই ডেঙ্গির? যেভাবে গাছপালা কেটে একদিকে বাড়ি ঘরদোর তৈরি করা হচ্ছে অন্যদিকে যানবাহনের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে শহর কলকাতা জুড়ে আর তার ফলেই ডেঙ্গির প্রকোপ বেড়েই চলেছে একথা স্বীকার করে নিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
Read Next
October 31, 2026
খাঁচা ছেড়ে কাচের ওপারে: ইকো পার্কের পাশে এবার রাজকীয় চালে রয়্যাল বেঙ্গল টাইগার
October 31, 2026
মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল দুটি গাড়ি, আহত ৪
October 31, 2026
ভাইরাল রাজুদার পকেট পরোটার দোকানেও হানা! শিয়ালদহে সিঙারা-ঘুগনির গুণমান পরীক্ষা পুরসভার
October 31, 2026
রবিবার ৯ ঘণ্টা বন্ধ মেট্রোর একাংশ! ব্লু লাইনে পরিষেবা ব্যাহত, জেনে নিন কোন স্টেশনে কখন চলবে মেট্রো
October 31, 2026
রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ, শিয়ালদহ ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল! দুর্ভোগে যাত্রীরা
October 30, 2026
সাউথ সিটির বহুতলের ২৭ তলায় ভয়াবহ আগুন! আতঙ্কে আবাসিকরা, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
Related Articles
Check Also
Close







