জেলা

মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম মানিক মন্ডল (৪২)। ঝাড়গ্রামের সাঁকরাইলের কুকড়াকুপিতে বাড়ি।। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের কুকড়াকুপির বাসিন্দা মানিক মন্ডল রগড়া গ্রাম পঞ্চায়েতের মগরা খালে মাছ ধরতে আসেন। সেই সময় ওই খালেই তলিয়ে যায় ওই যুবক। খবর পেয়ে রগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চানন দাস ঘটনাস্থলে আসেন। পঞ্চানন বাবু দুঃখ প্রকাশ করে বলেন, কুবি দুঃখ জনক ঘটনা, একটি তর তাজা ছেলে জলে ডুবে মারা যাওয়া টা। আমরা থানা এবং বিডিও অফিসে খবর দিয়েছি থানা থেকে আসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছেন। যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রামের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে । তারপর বিডিও অফিস থেকে ডুবুরি এসে মৃতদেহ টি জলের তলা থেকে তুলে নিয়ে আনেন। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.