Tanusri’s Art and Craft Academy & N.N.Das International School এর যুগলবন্দিতে অভিনব বসন্ত উৎসবের সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর। খোল দ্বার খোল, লাগলো যে দোল.. রঙের ব্যবহার না করে, নানা রঙ বেরঙের ফুলের ডালি নিয়ে কচিকাঁচাদের সাথে নাচ গান আবৃত্তির মাধ্যমে এক অন্যরকম বসন্ত উৎসবে মাতলেন স্কুল ও একাডেমির ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকেরা।
পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বপ্রথম ফুল দিয়ে বসন্ত উৎসব পালন বলে দাবি একাডেমীর কর্ণধার নিধিশা দাসের।
নিধিশা ম্যাডাম জানান কৃত্রিম রং এর কারণে মানুষের শরীরে বিভিন্ন কুপ্রভাব পড়ে। তাই রঙ বেরঙের ফুল দিয়ে আমাদের এই উৎসব পালন। রঙ ছাড়াও বসন্ত উৎসব পালন করা যায় তার দৃষ্টান্ত হয়ে থাক আমাদের আজকের এই অনুষ্ঠান। মনের মধ্যে রঙ থাকলে রঙিন রঙের ব্যবহারের প্রয়োজন পড়ে না।







