বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অশান্তির ঘটনায় বড় পদক্ষেপ করল পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হল সিপিআইএম নেতা লায়েক আলিকে। পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলার ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বারুইপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
নাবালিকার দেহ উদ্ধারের পর গত রবিবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সূর্যপুর এলাকা। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। একাধিক জায়গায় পথ অবরোধ করা হয়। প্রতিবাদ চলাকালীন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। অভিযোগ ওঠে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলা চালানো হয়েছে।
এই ঘটনায় বারুইপুর থানায় দায়ের হওয়া মামলায় আগেই লায়েক আলির নাম যুক্ত করা হয়েছিল







