জেলারাজনীতি

রাজ্যে ২৬ শের নির্বাচনের আগে শাসকদলের অন্দরে ভাঙন ধরলো বিজেপি

বছর ঘুরলেই রাজ্যের দামামা বেজে যাবে বিধানসভা নির্বাচনের। তবে বর্তমানে কিছু বছর ধরে নির্বাচনের আগেই সামনে আসে দল বদলানোর খবর। এবারও তার অন্যথা হচ্ছে না। এবার জলপাইগুড়িতে বিজেপির হাত শক্ত করে ঘর ভাঙলো ঘাসফুল শিবিরে।

২০২৫-এর শুরু থেকেই রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। তাই বছরের মাঝে আসতেই ফের শুরু হল রাজনৈতিক দলগুলির মধ্যে দল বদলের খেলা। যা দেখা গেল জলপাইগুড়ির মাটিতে। রবিবার রাতে বিজেপির সাংগঠনিক জলপাইগুড়ির হেমকুমারিতে জেলা সাধারণ সম্পাদক দধীরাম রায়, সম্পাদক প্রভাত রায়, প্রাক্তন জেলা সভাপতি ভূপেন্দ্র নাথ রায়, মন্ডল সভাপতি শংকর বর্মন, অঞ্চল কনভেনর ধনঞ্জয় বর্মন সহ একাধিক নেতা কে সঙ্গে নিয়ে গেরুয়া শিবির উদযাপন করে ডা.শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস। যা দেখে অনুপ্রাণিত হয়ে কমপক্ষে ৪৫ পরিবার তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেয়।

পাশাপাশি সোমবার সকালেও জলপাইগুড়ি সদর বিধানসভার মন্ডল ঘাট গ্রাম পঞ্চায়েতে ফল্ডিং মোড় এলাকায় শতাধিক কর্মী ফুল বদল করলো। জোড়া ফুল শিবির থেকে থেকে যোগ দিলো পদ্ম শিবিরে। যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী, যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ একাধিক নেতৃত্ব। ২৬ শে নির্বাচনের আগে এই দলবদল উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহলে। তবে যেভাবে ক্রমশ চলছে রাজনৈতিক পারদ, এখন শুধু দেখার নির্বাচন যতো এগিয়ে আসতে জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.