জেলা

আন্ডার পাশের দাবিতে বন্ধ হল জাতীয় সড়ক সম্প্রসারণ এর কাজ !

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-আন্ডার পাশের দাবিতে সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করলো গ্রামবাসীরা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার গোলসির মথুরাপুর এর। জানা গেছে ইতিমধ্যেই গোলিগ্রাম ভাষাপুর ও মথুরাপুর এই তিনটি গ্রামে আন্দোলনের জেরে দীর্ঘ কয়েক মাস যাবৎ সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ ছিল। এরপর কয়েকদিন আগে গলিগ্রাম ও মথুরাপুরের রাস্তার পাশে নালা তৈরির কাজ  শুরু করে সড়ক কর্তৃপক্ষের একটি ঠিকা সংস্থা। ঠিক এরকম সময়ই গ্রামবাসীরা জানতে পারে মথুরাপুরের আন্ডার পাশটি সরিয়ে গলিগ্রাম-গুসকরা মোড়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ক্ষোভের সঞ্চার হয় গ্রামবাসীদের মধ্যে। এলাকাবাসীরা জানিয়েছেন, আন্ডার পাশের দাবিতে সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। ২০১৮ সালে এখানে আন্ডার পাশের জন্য ঠিক হয় এনএইচের তরফে। কিন্তু এখন শোনা যাচ্ছে সেটা এখানে আর হচ্ছে না। আমরা গ্রামবাসীরা বুঝতে পারছি না কেন হচ্ছে না এখানে আন্ডারপাশ! যদি এনএইচ কর্তৃপক্ষ অথবা সরকার আমাদের কথা না শুনে তাহলে আগামী সোমবার দিন বৃহত্তর আন্দোলনের পথে নামবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.