জেলা

নাগরিক জাগরণ ঐক্যের বার্ষিক অনুষ্ঠানে রক্তদান শিবিরে অনুষ্ঠিত হল শীতবস্ত্র বিতরণ

পূর্ব বর্ধমানের জামালপুরের তিলকুরিয়া গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা যার নাম নাগরিক জাগরণ ঐক্য, যার বয়স মাত্র চার বছর। সারা বছর নিরবচ্ছিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে জনকল্যাণমূলক ও সেবামূলক কাজ করে থাকেন। সেই সংস্থার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠান উপলক্ষ্যে নানান অনুষ্ঠান করে তাঁরা।
সকালে পতাকা উত্তোলন ও প্রভাতফেরীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে তাঁরা মহান রক্তদান শিবির করেন। সংস্থার সভাপতি ও সম্পাদক তাপস কুমার দাস ও অমিতাভ ঘোষ জানান, যেসকল রক্তদাতা শিবিরে রক্ত দান করেন,সেসকল সংগৃহীত রক্ত বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়।

অঙ্কন, কবিতা আবৃত্তি,সঙ্গীত, নৃত্য প্রভৃতি প্রতিযোগিতা হয়। প্রত্যেক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানেই তাঁদের বার্ষিক পত্রিকা জাগৃতির প্রকাশ করা হয়। পরে তাঁরা এলাকার অসহায় ও গরীব মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.