পূর্ব বর্ধমান জেলার,মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে সাতগেছিয়া চৌমাথায় সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি বিশেষ সচেতনতার কর্মসূচি অনুষ্ঠিত হলো। প্ল্যাকার্ড হাতে একটি বর্ণাঢ্য ৱ্যালি অনুষ্ঠিত হয় সোমবার।
র্যালিটি সাতগেছিয়া ফাঁড়ি থেকে চৌমাথা পর্যন্ত এসে সেখানে একটি পথনাটিকা অনুষ্ঠিত হয়। পথ নাটিকার মধ্যে দিয়ে সচেতনভাবে গাড়ি চালানোর বার্তা দেওয়া হয় । পাশাপাশি মাইকিং করে সচেতন ভাবে গাড়ি চালানোর জন্য বার্তা দেওয়া হয় এলাকার সাধারণ মানুষ এবং পথ চলতি মানুষকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বুদ্ধদেব ঢুলি সহ আধিকারিকগণ ও সিভিক ভলেন্টিয়াররা ।






