সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
মায়ের আসতে কতক্ষন, মায়ের হবে বিসর্জন। এবার উমা মায়ের যাওয়ার পালা। ভারাক্রান্ত সবার হৃদয় ও মন। কিন্তু নবমীর তিথীতে পূজো মন্ডপে কুমারী পূজোকে কেন্দ্র করে মাতলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার দন্ডশীরা গ্রামের মানুষ।
এলাকায় দুর্গা পূজো না হওয়ায় মানুষের অসুবিধার কথা উপলব্ধি করতে পারে দন্ডশীরা বালক সংঘ। এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে গত বছর থেকে দুর্গা পূজোর সূচনা করে বালক সংঘ। এবছর তাদের এই দুর্গা পুজোর দ্বিতীয় বছর। শুধুমাত্র দুর্গা পূজা নয়, দুর্গা পূজোর রীতি নিতি মেনেই নবমীর পূন্য তিথীতে শুরু করেন কুমারী পূজার। কুমার পূজার আগে, কুমারী মাকে নিয়ে সুসজ্জিত ও বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গোটা গ্রাম পদক্ষিন করে। আনন্দ উচ্ছাসে মেতে উঠে গোটা গ্রাম। পদক্ষিনের পর কুমারীমাকে মন্ডপে নিয়ে এসে চলে শাস্ত্রীয় রীতি মেনে পূজা অর্চনা। পিংলায় হাতে গোনা কয়েকটি মন্ডপে আছে এই কুমারী পুজোর প্রচলন। তার মধ্যে দন্ডশীরা বালক সংঘের এই কুমারী পূজো যথেষ্ট নজর কেড়েছে। পূজোকে কেন্দ্র করে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষ সমস্ত বিবাদ ভূলে মেতে উঠে আনন্দে। এক কথায় জমজমাট পূজোর কটা দিন।







