জেলা

জলপাইগুড়ির কদমতলামোড়ে একটি কেকের দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়

সোমবার রাতে জলপাইগুড়ির কদমতলামোড়ে একটি কেকের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের অনুমান ইনভার্টার থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখে আশেপাশের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে কতটাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা দোকান মালিক বলতে নারাজ। ঘটনায় এদিন রাতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ।যদিও এই ধরনের ঘটনার জন্য আশেপাশের দোকানদারদের ও ক্ষতি হবার সম্ভাবনা ছিল বলে মনে করছেন অনেক মানুষই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.