জেলা

যাদবপুর কান্ডের এক বছর পর এবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে বয়েজ হস্টেলে উঠে এল র‌্যাগিং!

ঠিক এক বছর আগে
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বয়েজ হস্টেলে র‌্যাগিংয়ের দায়ে প্রাণ গিয়েছিল নদীয়ার পড়ুয়া স্বপ্নদ্বীপের।
এবার সেই ঘটনা মেদিনীপুর মেডিক্যাল কলেজের বয়েজ হস্টেলে। মাঝরাতে কলেজের সিনিয়রা জুনিয়রদের লাইন করে গোল গোল ঘোরাচ্ছে। তাদের চোখে চোখে রাখছেন সিনিয়ররা।
ইতিমধ্যে র‌্যাগিংয়ের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে তবে এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।

কলেজের এক ছাত্রের অভিযোগ, কলেজ ক্যাম্পাসে র‌্যাগিং চলছে অনেক দিনই। কিন্তু একথা কলেজ কর্তৃপক্ষ-কে জানানো হলে তেমন পাত্তা দেননি। এক ছাত্রীর দাবী, অত্যাচার আগেও চলত কিন্তু কেউ বলেনি। আর অভিযোগ করতে গেলেই পরীক্ষায় ফেল করানোর হুমকিও দেওয়া হত।

সূত্রের খবর, সম্প্রতি আরজি করের অধ্যক্ষ সন্দীপ গ্ৰেফতার হয়েছেন তার নিকট লোক মুস্তাফিজুর রহমান মল্লিকের নাম উঠে আসে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’র অভিযোগের ভিত্তিতে।

অন্যদিকে, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী বলেন, ঘটনাটি এক পড়ুয়া আমাদের নজরে আনেন। কলেজে অ্যান্টি র‌্যাগিং কমিটি আছে। দ্রুত তদন্তের কাজ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.