খেলাধুলা

একলাফে বাড়লো আইপিএল এর বাজারদর ! জানুন কোন দল এগিয়ে ব্র্যান্ড ভ্যালুর দৌড়ে…

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি ২০ ক্রিকেট লীগ এখন বিশ্বের সব থেকে দামী ক্রিকেট লীগ। বিশ্বের তাবড় তাবড় খেলোয়াড়রা অংশ নেন , ভারতের এই ক্রিকেট লিগে। প্রতিবছরই আইপিএল দর্শক সংখ্যা থেকে ব্যবসায়িক মূল্য , সবেতেই নতুন রেকর্ড গড়ে। যেমন ২০২৫ এও একটি নয়া রেকর্ড গড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। ২০২৫ এ একলাফে আইপিএল এর বাজারদর বেড়েছে ১২.৯ শতাংশ। আর বাজারদর বাড়ার সাথে সাথেই আইপিএল এর নতুন বাজারদর হল ১৮.৫ বিলিয়ন ডলার , যা ভারতীয় মুদ্রায় হয় প্রায় ১৫৮০০০কোটি টাকা।

একটি আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থার রিপোর্ট বলছে , আইপিএল এর ব্র্যান্ড ভ্যালুও গত বছরের তুলনায় ১৩.৮ শতাংশ বেড়েছে। আইপিএল এর মূল চারটি স্পন্সরও গত বারের তুলনায় বেশি লাভ করেছে প্রায় ১৪৮৫ কোটি টাকা। যা গতবারের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। প্রসঙ্গত , ২০২৮ সাল পর্যন্ত টাটা গ্রূপের সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের চুক্তি রয়েছে ২৫০০ কোটি টাকার।

ব্যবসায়িক মূল্য বেড়েছে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোরও। যার মধ্যে শীর্ষে রয়েছে রয়েল চ্যালেন্জার্স বেঙ্গালুরু। গত বছর বেঙ্গালুরুর ব্র্যান্ড ভ্যালু ছিল ২২৭ মিলিয়ন মার্কিন ডলার , যা এবার বেড়ে হয়েছে ২৬৯ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২৩০০ কোটি টাকা। দ্বিতীয় স্থানেই রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যাদের ব্র্যান্ড ভ্যালু ছিল ২০৪ মিলিয়ন মার্কিন ডলার, এবং তা বেড়ে হয়েছে ২৪২ মিলিয়ন মার্কিন ডলার। এবং তৃতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড ভ্যালু বেড়ে হয়েছে ২৩৫ মিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য এবারের আইপিএল এ ২২৫৬৩ কোটি টাকা বোর্ডও রোজগার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.