অফবিট

জানুন ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সঠিক নিয়ম!

কালী পূজার পরপরই আরেকটি উৎসব আসে সেটি হল ভাইফোঁটা। ভাইফোঁটার চল শুরু হয় পুরাণ মতে এবং হিন্দু শাস্ত্র মতে শ্রীকৃষ্ণ ও সুভদ্রার ভাইফোঁটার অনুষ্ঠানের পর থেকে। পৌরাণিক কাহিনিকে অবলম্বন করে ভাই-বোনেদের সম্পর্ককে আরো মজবুত করতে এই উত্‍সব প্রতিবছর পালন করা হয়। এই আনন্দ উত্‍সব ভাই-বোনের সম্পর্কর মধ্যে সুরক্ষার ভরসা যোগায়। বোনেরা তাদের ভাইয়ের ভালো স্বাস্থ্য ও দীর্ঘ আয়ুর কামনার জন্য ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে মিষ্টি খাইয়ে ভাইফোঁটা উৎসব উদযাপন করে।

“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,যম দুয়ারে পড়লো কাটা”। যমরাজের হাত থেকে নিজের ভাইকে রক্ষা করার জন্য এই উৎসব। ভাইফোঁটার সময় পুজা করা হয় যমরাজের। এইবছর আবার দুদিন ধরে পড়েছে ভাইফোঁটা বাঙালির অনন্দের উত্‍সব। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়ার দিনে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা। এইদিন কলকাতা সহ বাংলার ঘরে ঘরে শঙ্খ ধ্বনি শোনা যায়, পাখা দিয়ে হাওয়া করা হয় ভাইকে এবং মিষ্টি খাইয়ে ভাইেয়র কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয়। উপহার হল এই অনুষ্ঠানের অন্য একটি গুরুত্বপূর্ণ অংশ।

ভাইফোঁটায় ফোঁটার ঠিক পদ্ধতিটি হল:

সবার প্রথম যে কাজটি করতে হবে সেটি হল ভাইফোঁটা দেওয়ার আগে তার থালাটা সুন্দর করে সাজিয়ে নেওয়া। সিঁদুর, চন্দন, ফল, ফুল, মিষ্টি, নারকেল, দুর্বা দিয়ে আপনার থালাটা সুন্দর করে সাজিয়ে নিন। ভাইফোঁটা দেওয়ার আগে এই থালাটা ঈশ্বরের সামনে রেখে পুজো করুন সেটা খুবই ভালো হবে। নানান ধরনের ফুল, ধান, দুর্বা ঘাস, তিলক, শঙ্খ, প্রদীপ দিয়ে ভালো করে সাজাতে হবে। অন্য আরেকটি থালায় বাটি করে পায়েস, মিষ্টি, ভাইফোঁটার নানান ধরনের মিষ্টি, লুচি সাজিয়ে নিয়ে ভাইকে দিতে হবে।

সেদিন থেকে বোনেদের অনেক কাজ তার মধ্যে একটি হলো সকাল-সকাল উঠে শিশির ধরার জন্য কাপড় দিয়ে শিশির ভেজা ঘাস থেকে শিশির তুলে আনা। আজকাল আস্তে আস্তে একদমই কমে যাচ্ছে। তার একটাই কারণ হলো ঘাস আর ঘাসের উপর শিশির খুবই দুষ্প্রাপ্য হয়ে গেছে। তাড়াতাড়ি স্নান করে নতুন শাড়ি পড়ে সুন্দর করে সেজে ভাইফোঁটা বাকি সব কাজে লেগে পড়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.