খেলাধুলা

সারা তেন্ডুলকর ও শুভমন গিল কে নিয়ে দর্শকদের স্লোগান থামালো কোহলি

গতকালের ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর। সে এসেছিলেন তার বন্ধু শুভমন গিলের খেলা দেখতে। আর এই দিনের ম্যাচে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। এরই মাঝে সারা আর শুভমনের সম্পর্ক নিয়ে অনেক কথোপকথন চলছে আর এরই মাঝে দুইজনকে একই মাঠে দেখে ভক্তরা সারার নাম নিয়ে ডেকে বিরক্ত করতে শুরু করে দেয়। ও কিছু সময় পর বিরাট কোহলি থামিয়ে দেন।

প্রথম ব্যাটে ভারত ৩৫৭ রান লক্ষ্য দেন। এরই মাঝে শুভমন গিল ও বিরাট কোহলি জুটি একাই ১৮৯ রানের জুটি গড়েন। শুভমন গিল ৯২ রান ও ৮৮ রানের ইনিংস খেলেন। খুবই দুঃখের বিষয় দুইজনই শতরানের কাছে এসে ফেরত চলে যান প্যাভিলিয়নের দিকে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে আবার দুজনকে পাশাপাশি স্লিপে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আর ঠিক সেই সময়ে ভারতীয় দলের ভক্তরা ও শুভমন গিলের ভক্তরা সবাই চিৎকার করতে থাকে। একটাই কথা ‘আমাদের বৌদি কেমন হবে? সারা বৌদির মতো হবে।’ বিরাট কোহলি তখন দর্শকদের উদ্দেশ্যে করে থামতে বলেন। তখন সারার কথা ছেড়ে শুভমনের নাম ধরে চিৎকার করছে।

বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে ভারত নিজের জায়গা পাকা করে নেয় সেমিফাইনালে। শ্রীলঙ্কা ৩০২ রানে হেরে যায়। ভারত ৫০ ওভারে ৩৫৭ রানের এক অপরাজিত ইনিংস খেলে। ও তার জায়গায় শ্রীলঙ্কা ১৯ ওভারে মাত্র ৫৫ রান করে অল আউট হয়ে যান। এই দিনের ম্যাচে মহম্মদ শামী ৫ উইকেট নেন। মহম্মদ সিরাজ ৩ উইকেট নেন। জশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা দুজনেই একটি করে উইকেট নেন।

প্রথমবার বিশ্বকাপ খেলছেন শুভমন গিল। প্রথম দুটি ম্যাচে ডেঙ্গুর কারণে মাঠে নামতে পারেননি। তার পরের ৫টি ম্যাচে মধ্যে দুটি ম্যাচে অর্ধশতরান করেছেন ও গতকালের ম্যাচে ৯২ রান করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.