চলতি বছর বিদ্যুতের সমস্যা নিয়ে ভোগান্তির মুখে পড়তে হয়েছে রাজ্যবাসীকে। তীব্র গরমের মধ্যে লোডশেডিং এর সমস্যায় ভুগতে হয়েছে সাধারণ মানুষকে। তবে এই সমস্যা শুধু এবার জেলায় নয়, বড় বড় শহরগুলিতেও হচ্ছে এই সমস্যা। কিন্তু এই সমস্যার এবার সমাধান আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
বর্তমান আধুনিক যুগে দৈনন্দিন জীবনের অপরিহার্য জিনিস হলো এই বিদ্যুৎ। বাড়ি থেকে শুরু করে হসপিটাল অফিস থেকে শুরু করে মন্দির মসজিদ প্রত্যেকটা জায়গায়ই প্রতিমুহূর্তে দরকার এই বিদ্যুতের। বিদ্যুৎ ছাড়া বর্তমানে এক মুহূর্ত চলাও মুশকিল।
গতকাল নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন,”চলতি বছরে বিদ্যুৎ বিচ্ছিন্ন নিয়ে ভোগান্তির মুখে পড়েছে রাজ্যবাসী। সেই জন্য রাজ্যে আরও ৪-৫টি বিদ্যুত্ কেন্দ্র তৈরি করা হবে।”







