দেশ

পুরীতে পোশাক বিতর্কের মাঝেই, মূল্য বৃদ্ধি মহাপ্রসাদের!

অবশেষে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের দাম স্থির করা হল।মহাপ্রসাদের দাম বৃদ্ধি পেয়ে এক লাফে তিন গুণ বেড়ে গেছে।

প্রসঙ্গত,’ পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের দাবি ছিল, বর্তমানে অনেকেই মন্দিরে ‘অশালীন’ পোশাক পরে আসছে।’ তাই কিছুদিন আগেই পোশাকবিধি আনার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কোন কোন ধরনের পোশাক পরে পুরীর মন্দিরে প্রবেশ করা যাবে না, তা জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায়। আর এবার বাড়ানো হলো জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের দাম।

বিগত সপ্তাহেও মহাপ্রসাদের দাম ছিল প্রতি প্লেট পিছু ১০০টাকা। এই প্লেটে থাকতো ভাত, ডাল ও সবজি। বর্তমানে এই মহাপ্রসাদ-প্লেটের দাম ধার্য করা হয়েছে ৩০০ টাকা। আর স্পেশাল মহাপ্রসাদ-প্লেট যার দাম ছিল ৩০০ টাকা। যার দাম এখন ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, এই বিষয়ে সেবায়েতদের সংগঠনের সচিন নারায়ণ মহাসুয়ার তিনি জানান, “মহাপ্রসাদের দাম সামান্য বাড়ানো হয়েছে। কিছু দালাল আমাদের থেকে মহাপ্রসাদ কিনে ভক্তদের বিক্রি করে। তারাই অতিরিক্ত দাম ধার্য করেছে। মন্দির কমিটির এইবিষয়টি নিয়ন্ত্রণ করা উচিত বলে মনে করেন তিনি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.