রাজ্য

ভক্তদের জন্য খুলে দেওয়া হল বড়মা’র নতুন মন্দিরের দ্বার!!

নৈহাটিতে অবস্থিত বড়মা কালী মন্দির ভক্তদের কাছে সব সময় পবিত্র একটি স্থান। সেই মন্দির নিয়ে একটি সুখবর সামনে এলো। কালী পুজোর আগে নৈহাটিতে বড় মায়ের আরেকটি কালী মন্দির খোলা হচ্ছে। এখানে মা কষ্টিপাথরের মূর্তিতে সজ্জিত। কষ্টিপাথরের এই মূর্তিটি এবার থেকে সারা বছরই পুজো করা হবে। পুরনো মন্দিরটিতে বড়মার একটি ছবিতে পুজো করা হতো। নতুন মন্দিরটি সকল ভক্তদের জন্যই খুলে দেওয়া হয়েছে। দ্বার উদঘাটন অনুষ্ঠানে সামিল হয়েছিলেন নৈহাটি বিধায়ক তথা মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি এই নতুন মন্দির উদ্বোধন করেন। বড়মার মন্দির উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে নৈহাটির অরবিন্দ রোড নতুন করে সাজানো হয়েছে। বড়মা পূজা এবার ১০০ বছর পূর্ণ করেছে।

১০০ বছর ধরে নৈহাটিতে বড় মায়ের পূজা হয়ে চলেছে। মাকে সাজিয়ে দেয়া হয় ভরি ভরি সোনার গয়না দিয়ে। মায়ের এই অপরূপ সাজ দেখতে দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয় চোখে পড়ার মতো। শুধুমাত্র বাংলার মানুষ নয়, দূর দূরান্ত থেকে মানুষ আসে মার দর্শনে। এখন থেকে মার নতুন মন্দিরে মা কে পূজা করা হবে।

নৈহাটির বড়মা খুবই জাগ্রত তার ভক্তদের কাছে। মন্দির উদ্বোধনের দিন ও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মার কাছে আসা ভক্তরা কখনোই খালি হাতে ফিরে যান না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.