এবার সরাসরি ইডিকে আক্রমণ করলেন আম আদমি পার্টির সাংসদ সুশীল গুপ্তা।
অরবিন্দ কেজরিওয়ালকে ইডির সমন প্রসঙ্গে আম আদমি পার্টির সাংসদ সুশীল গুপ্তা বলেন, “দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হোক বা আম আদমি পার্টির অন্য কোনও নেতা, তাঁরা সবসময় আইন মেনে চলেন। ইডির সমন ত্রুটিপূর্ণ ছিল। ইডি জানত যে পাঁচটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি চায়নি অরবিন্দ কেজরিওয়াল প্রচার করুক। তারা সাংবিধানিকভাবে এটা করতে পারেনি, তাই তারা অবৈধ পথ অবলম্বন করেছে।”







