রাজ্য

কবে হতে চলেছে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন?

কালীঘাটে তৈরি করা হচ্ছে নতুন এক স্কাইওয়াক। যে নির্দিষ্ট সময়ে এর কাজ শেষ হওয়ার কথা ছিল তার মেয়াদ আরো বেশ কিছুটা পিছিয়ে গেল। এই স্কাইওয়াক টি প্রথমে এপ্রিল মাস পরে ডিসেম্বর মাসের ১৫ তারিখ উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু স্কাইওয়াকের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি তাই উদ্বোধন হওয়ার তারিখ পিছিয়ে গেছে। ২০২১ সালে অক্টোবর মাসের স্কাইওয়াকের কাজ শুরু করা হয়েছিল। সেই সময়ের মেয়র ফিরোজ হাকিম উদ্বোধনের সময় জানিয়েছিলেন ১৮ মাসের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করা হবে। কিন্তু কাজ শুরু করার পর আজ দু বছর কেটে গেলেও স্কাইওয়াকের কাজ সম্পূর্ণ হয়নি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের মতই কালীঘাটে ও স্কাইওয়াক তৈরির আদেশ দেন। কোভিডের সমস্ত দুর্ভোগ কাটিয়ে শেষমেষ শুরু করা হয় স্কাইওয়াকের কাজ। এই স্কাইওয়াকের কাজ বারবার পিছিয়ে যাওয়ার জন্য এর খরচও দিন দিন বেড়ে গেছে। স্কাইওয়াক তৈরীর বাজেট ছিল ৬০ কোটি টাকা যা বেড়ে হয় ৭৭ কোটি এখন সেটা এসে ঠেকেছে প্রায় ৯০ কোটিতে। সংশ্লিষ্ট ওয়াকিবহাল মহল স্কাইওয়াক এর কাজ সম্পন্ন না হওয়ার জন্য দায়ী করেছেন নির্মাণকারী উক্ত সংস্থাকেই। পুজোর ছুটি শেষে ,যত তাড়াতাড়ি কাজ চালানো হোকনা ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা কখনোই সম্ভব হবে না বলেই জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.