বিনোদন

পদ্মা পারে নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার সারেগামা খ্যাত গায়ক নোবেল

বাংলার অন্যতম জনপ্রিয় গানের রিয়ালিটি শো সারেগামাপা। সেখানে তৃতীয় স্থান অধিকার করে ফেলেন বাংলাদেশের গায়ক মাইনুল আহসান নোবেল। তারপরে বাংলাদেশে ফিরে যাওয়ার পর গত বেশ কিছুদিন ধরেই একের পর এক অভিযোগ উঠে গায়কের বিরুদ্ধে। এবার নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নোবেল।

গত ২০২৩ সালে গানের অনুষ্ঠানে যাবার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার পর সেখানে যায়নি নোবেল। যার ফলে জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছিল। এমনকি সঙ্গীত শিল্পী ১৯ সালে সালসাবিল মাহমুদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপরও একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ তোলেন গায়কের স্ত্রী। এরপর ২০২৩ সালে তার মাদকাসক্তি ও একাধিক মহিলাদের সঙ্গে সম্পর্কের জন্য বিবাহ বিচ্ছেদ হয় গায়কের। এমনকি নোবেলের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ ওঠে। এবার গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন তিনি।

এবার বাংলাদেশের গায়কের বিরুদ্ধে নির্যাতন সহ ধর্ষণের অভিযোগের আনে এক মহিলা। সেই অভিযোগে ভিত্তিতে মঙ্গলবার সারুলিয়া বাড়ি থেকে গ্রেফতার হয়েছেন গায়ক নোবেল। এরপর দুপুরেই তাঁকে আদালতে পেশ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.