রবিবার শ্রী শ্রী রাধা কুন্ডের শুভ অষ্টমীর পূণ্য স্নান যাত্রা। ইতি মধ্যে বৃন্দাবনের রাধা কুন্ড, শ্যাম কুন্ডের এই পবিত্র স্নান যাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন প্রান্তের ভক্ত সমাগম হয়েছে। নবদ্বীপ হলো শ্রী চৈতন্যের জন্ম ভূমি সে কারনে এটিও একটি পূণ্য ভূমি সকলের কাছে। আর এই পূণ্য স্নান যাত্রা উৎসব উপলক্ষ্যে নবদ্বীপ শহরের বিভিন্ন গঙ্গার ঘাট গুলোতেও নবদ্বীপ শহর সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকার মানুষ আসেন পূণ্য লগ্নে স্নান করতে। এবছরের এই স্নান যাত্রা অনুষ্ঠান ৫ই নভেম্বর, রবিবার রাত্রি বারোটাায় অনুষ্ঠিত হবে।
আর এই স্নান যাত্রা অনুষ্ঠান উপলক্ষ্যে নবদ্বীপে ভক্ত সমাগম হয় যথেষ্ট। সেখানে বৃদ্ধ -বৃদ্ধাদের সংখ্যাটাও কম থাকে না। যদিও নবদ্বীপ শহরের একাধিক গঙ্গার ঘাট গুলো বাধানো হলেও কিছুটা নিরাপত্তার চিন্তা থেকেই যায়। আর সামগ্রিক চিন্তা করে নবদ্বীপ শহরের প্রতাপ নগর শ্রী শ্রী রাধা সুদর্শন মন্দির কতৃপক্ষ বৃন্দাবনের রাধা কুন্ড-শ্যাম কুন্ড এর থেকে পবিত্র জল এনে মন্দির চত্বরে তৈরী করেছে রাধা কুন্ড-শ্যাম কুন্ড, যা নবদ্বীপ শহরে একমাত্র। রবিবারের এই পূণ্য স্নান যাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচী বা ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করেছে মন্দিরের তরফে।
ইতি মধ্যে নবদ্বীপের বাইরে থেকে বহু ভক্ত এসে উপস্থিত হয়েছে। রবিবার বিকেল থেকে শুরু হবে পাঠ, তারপর থাকবে ধর্মিয় অনুষ্ঠান, পরিশেষে রাধা কুন্ড – শ্যাম কুন্ড পরিক্রমা, আরতি সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, শেষে প্রসাদের ব্যাবস্থাও থাকছে সকল ভক্ত দের জন্য। যে সকল ভক্তরা বাইরে থেকে আসবেন বা রাত্রে ফিরে যেতে অসুবিধা হবে তাদের থাকার ব্যাবস্থাও করা হয়েছে মন্দিরের তরফে।
সব মিলিয়ে অষ্টমীর এই পূণ্য স্নান যাত্রা উৎসবকে ঘিরে ইতি মধ্যে ভক্তদের মধ্যে উন্মাদনা যথেষ্ট।







