জেলা

নবজাতকদের জন্ম হলেই সরকারী হাসপাতালের ওয়ার্ড বয়দের দিতে হয় মোটা টাকা, দাবি রোগীর পরিবারের

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

পুরোনো হাসপাতাল থেকে ঝাঁ চকচকে মেডিকেল কলেজ।১ বছরেই আমূল পরিবর্তন তমলুকের।তমলুক জেলা হাসপাতাল থেকে হয়েছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ। পরিকাঠামো গত বিপুল পরিবর্তন হয়েছে।কিন্তু পরিকাঠানো গত উন্নতি সার। অনেক অভিযোগ রয়েছে তমলুক হাসপাতাল ঘিরে। একটা বড়ো অভিযোগ ছিল শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যখন অপারেশন থিয়েটার থেকে নিয়ে আসা হয় bed এ, ওয়ার্ড বয়রা দাবি করে মোটা অংকের টাকা,১০০০,২০০০ থেকে শুরু হয় পরিবারের সামর্থ দেখে টাকার অংক বাড়তে থাকে। এমনি অভিযোগ পেয়ে তমলুক হাসপাতালে পৌঁছলে ।একদম একই চিত্র ধরা পড়ে। রোগীর পরিবার দের অভিযোগ এই টাকা দাবি করে ওয়ার্ড বয়রা। প্রথমে খুশি হয়ে দিতে বললেও পরে তা জোর জুলুম এ গিয়ে ঠেকে। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল ও কার্যত শিকার করে নিয়েছেন এই ঘটনা। তিনি জানিয়েছেন লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সরকারী হাসপাতালের এই বেহাল অবস্থা চিন্তার ভাঁজ বাড়াচ্ছে জনগণের,হাসপাতাল থেকে মেডিকেল কলেজে উন্নীত হওয়ার পরেও এই হাল কিভাবে থাকে সেটাই এখন প্রশ্ন!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.