জেলা

ঝাড়গ্রামে অব্যাহত হাতির তান্ডব, অতিষ্ঠ এলাকাবাসী

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে, অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামের সাধারণ মানুষ। গতকাল রাত্রি ৯ টা নাগাদ প্রায় ২৫ টি হাতি বড়ো চাঁদাবিলা গ্রামে তান্ডব চালায়। ক্ষতি হয় বিঘের পর বিঘে ধান চাষের জমি , স্থানীয় সূত্রে খবর সেই সময় গ্রামের এক বাসিন্দা পরীক্ষিত মাহাতো তার ধান জমির কাছে হাতির মুখোমুখি হওয়ায় সেখান থেকে প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দেয় তারপর থেকে নিখোঁজ গ্রামের বাসিন্দা পরীক্ষিত মাহাতো, আজ সকাল থেকেই গ্রামের মানুষজনের ঐ পুকুরে খোঁজাখুঁজি শুরু করে, বারংবার বনদপ্তরকে খবর দিয়েও ঘটনাস্থলে কোনরকম বনদপ্তর বা প্রশাসনের সহযোগিতা পাননি গ্রামের বাসিন্দারা। তাই গ্রামের বাসিন্দারা নিজেরাই নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুকুরে খোঁজাখুঁজি করতে শুরু করে। তবে এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি ওই নিখোঁজ ব্যক্তির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.