জেলা

ভাঙন প্রতিরোধে সেচ মন্ত্রী ও বিধায়কের উদ্যোগে নদীয়ায় নদীর পাড় বাঁধাই এর কাজ শুরু

১ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যায়ে নদীয়ায় শুরু নদীর পাড় ভাঙ্গন প্রতিরোধের কাজ। নদীয়ার শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের, অন্তর্গত নতুনগ্রাম এবং চৌধুরীপাড়া এলাকায় ১২০০ মিটার নদী পাড় বাঁধানোর কাজ শুরু হল আজ থেকে। যদিও রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর উদ্যোগে নদী ভাঙ্গনের হাত থেকে এলাকাকে রক্ষা করার জন্য, নদীর পাড় বাঁধানোর কাজ শুরু হয়। এ বিষয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, এই কাজটি ৫৪৫ দিন ধরে চলবে। প্রথম পর্যায়ে এখন বালির বস্তা ফেলে কাজ শুরু হল পরবর্তীতে বিভিন্ন পর্যায়ক্রমে পাকাপোক্তভাবে এই নদীর পাড় বাঁধানোর কাজ সম্পন্ন হবে। যদিও হরিপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ এই নদী ভাঙ্গনের কারণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এবার এই নদীর পাড় বাধানোর কারণে তারা অনেকটাই উপকৃত হবেন ,এমনটাই আশাবাদী হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো । এদিনের এই নদীর পাড় বাধানোর কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শান্তিপুরের বিধায়ক ব্রোজ কিশোর গোস্বামী, উপস্থিত ছিলেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো এবং পঞ্চায়েতের একাধিক আধিকারিকরা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.