নিজস্ব সংবাদদাতা : গত সোমবার স্বামী বিবেকানন্দের জীবন দর্শন নিয়ে বানানো সিরিজ ‘নরেন’ (Naren series streaming on YouTube) লঞ্চ করা হল। মোট ৫ টি পর্বে বিভক্ত এই সিরিজ দেখা যাবে ইউটিউবে।
নতুন প্রজন্মের কাছে তাঁর সমস্ত কালজয়ী চিন্তাধারাকে পৌঁছে দেওয়ার উদ্দেশে পরিচালক অভিজিত্ দাসগুপ্ত, অম্বুজা নেওটিয়ার চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়ার সম্পাদনায় একদম নতুন ধরনের একটি সিরিজ, যার নাম ‘নরেন’ দেখতে পাওয়া যাবে।এই সিরিজের প্রধান উদ্দেশ্য হল স্বামীজির বাণীকে বর্তমান যুব সমাজের কাছে পৌঁছে দেওয়া।
বর্তমান সমাজে স্বামীজির যুক্তি ও বৈজ্ঞানিক চিন্তাধারা অত্যন্ত প্রাসঙ্গিক। অনেক গণ্যমান্য ব্যক্তিরাও এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিচালক অভিজিত্ দাসগুপ্ত থেকে শুরু করে হর্ষবর্ধন নেওটিয়া, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, কালিকট রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সেক্রেটারি স্বামী নরসিংহানন্দ সহ আরও অনেকে।
স্বামী সুবীরানন্দজি বলেন, ‘নরেন সিরিজের মাধ্যমে পরিচালক যেভাবে স্বামী বিবেকানন্দের অসামান্য উত্তরাধিকারকে এমনভাবে জীবন্ত করে তুলেছেন তা হৃদয় ও মনকে মোহিত করে। স্বামীজির অসীম জ্ঞানভান্ডার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলবে।’







