বেঙ্গালুরুর এক কাগজ কুড়ানি পথের ধারে জমে থাকা আবর্জনা থেকে কুড়িয়ে পেয়েছেন ২৩ তারা ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২৫ কোটি টাকা।
সূত্রের খবর সলমন শেখ নমের একজন কাগজ কুড়ানি গত পয়লা নভেম্বর রাস্তার ধারে কাগজ কুড়ানোর সময় আবর্জনার স্তূপ থেকে ২৩ তারা ডলার কুড়িয়ে পায়। কাওকে কিছু না জানিয়ে টাকার বান্ডিল নিয়ে চম্পট দেয় সে। তবে সেই টাকা নিয়ে সে হাজির হয় তার বস বাপ্পার কাছে।
ডলারের বান্ডিল দেখে চমকে ওঠেন বাপ্পা। তড়িঘড়ি সে সমাজকর্মী কালি মুল্লার কাছে দ্বারস্থ হয়। এরপরই তারা খবর দেয় পুলিশকে। পুলিশ এসে টাকাগুলি বাজেয়াপ্ত করে।
বাজেয়াপ্ত করা টাকায় লেগে আছে রাসায়নিক যা থেকে স্পষ্ট যে কুড়িয়ে পাওয়া টাকাগুলি কোনো দুর্নীতির ফসল। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।







