আলোর উৎসবে মেতেছে বাঙালী। আলোর আলোকচ্ছ্বটায় সবাই ব্যাস্ত শক্তির আরাধনায়। সৃষ্টি সংস্কৃতি প্রাচীনত্ব ক্রমশ হারিয়ে যাচ্ছে। প্রগতিশীলতার বাজারে সবাই ইলেক্ট্রিক আলোর রোশনাই এ দীপাবলী পালন করতে ব্যাস্ত। হারিয়ে যাচ্ছে মাটির প্রদীপ, হারিয়ে যাচ্ছে প্রাচীনত্ব।
ঠিক তখনই বাংলার সৃষ্টি কৃষ্টি সংস্কৃতিকে ধারক বাহক করতে বদ্ধ পরিকর হান্দোল ভাই ভাই ক্লাব। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার হান্দোল গ্রাম। যেখানে মুলত ভাই ভাই ক্লাবের উদ্যোগে গ্রামবাসীরা দীপাবলীর দিন কয়েক হাজার মাটির প্রদীপ একসাথে জ্বালিয়ে পালন করে দীপাবলির উৎসব। কয়েক হাজার মাটির প্রদীপের দীপশিখায় অন্য মাত্রায় সেজে উঠে হান্দোল গ্রামের একাংশ। দীপাবলির উৎসব যে এভাবেও পালন করা যায় চোখে না দেখলে সত্যি অবিশ্বাস্য মনে হবে।
এবছর ভাই ভাই ক্লাবের এই উদ্যোগ দ্বিতীয় বর্ষে পদার্পন করেছে। ক্লাবের অন্যতম উদ্যোক্তা সুশান্ত পাত্র, রাজু মান্না জানান আগামীতে প্রদীপের সংখ্যা বাড়বে, প্রাচ্য পাশ্চাত্যের প্রতিযোগীতায় আমাদের দীপাবলী পালন ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে আগামী দিনে একটা দৃষ্টান্ত স্থাপন করবে।







