জেলা

ময়নার শ্রীরামপুরে মাছের গাড়ীর ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

ময়না তমলুক রাজ্য সড়কে শ্রীরামপুর তেল পাম্পের কাছে মাছের গাড়ীর ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর। আহত এক মহিলা সহ শিশুর। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহত মহিলা ও শিশুকে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।

মাছের গাড়ীর ধাক্কায় মৃত বাইক আরোহীর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় গাড়িটিতে। জানা যায় মৃত ব্যাক্তির নাম কৃষ্ণপ্রসাদ ঘোড়াই। বাড়ী নন্দকুমার থানার বরগোদায়।
ঘটনাস্থলে এসে পৌঁছায় তমলুক এসডিপিও সাকিব আহমেদ সহ তমলুক ও ময়না থানার পুলিশ। দমকল এসে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনার ফলে তমলুক শ্রীরামপুর রাজ্য সড়ক কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। তমলুক থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.