জেলাশিক্ষা

পূর্ব বর্ধমান পরীক্ষাকেন্দ্রে চাঞ্চল্য : নোয়া খুলতে অস্বীকার, পরীক্ষা না দিয়েই ফিরলেন তরুণী

দীর্ঘ টানাপোড়েনের পর ফের রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হলেও রবিবার পূর্ব বর্ধমানের কালনায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের (SSC Exam 2025) পরীক্ষায় হাতের নোয়া খুলতে বলা হওয়ায় পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে গেলেন সদ্য বিবাহিত এক তরুণী।

কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে এদিন মোট পরীক্ষার্থী ছিলেন ৩৯৭ জন। নিরাপত্তার স্বার্থে মোবাইল ও অন্যান্য গ্যাজেটসের পাশাপাশি ধাতব সামগ্রী নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। সেই নিয়মের জেরেই বিবাহিত পরীক্ষার্থীদের হাতের নোয়া খুলে ঢুকতে বলা হয়।

এদিন দুই পরীক্ষার্থী এই নিয়মে তীব্র আপত্তি জানান। তাঁদের দাবি, সধবা হয়ে নোয়া খোলা অসম্ভব। শেষ পর্যন্ত একজন নোয়া খুলে পরীক্ষায় অংশ নিলেও, অন্যজন নিজের সিদ্ধান্তে অনড় থেকে পরীক্ষা না দিয়েই কেন্দ্র থেকে বেরিয়ে যান।

ওই তরুণীর স্পষ্ট বক্তব্য—
“নতুন বিয়ে হয়েছে। সধবা মেয়ে আমি। হাতের নোয়া খুলব না। এতে যদি পরীক্ষা দিতে না হয়, তবে দেব না।”

ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও স্কুল কর্তৃপক্ষ জানান, কেবল নোয়া খুলতেই বলা হয়েছিল, শাঁখা-পলা খোলার নির্দেশ দেওয়া হয়নি। তবে কেন আগের পরীক্ষায় এমন নিয়ম কার্যকর হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু পরীক্ষার্থী।

এই ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অনেকেরই মত, ধর্মীয় ও সামাজিক অনুভূতিকে আঘাত না দিয়ে এমন নিয়ম কার্যকর করার বিষয়ে আগে থেকেই পরিষ্কার নির্দেশিকা থাকা উচিত ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.