জেলারাজ্য

মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের অপমানে আত্মহত্যা কন্যার , মা ও তার প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়

বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে স্বামী কন্যা ঘর-সংসার ফেলে অন্যত্র সংসার শুরু করেছেন মা । মায়ের এই ঘটনায় , মেয়ে সমাজে কিভাবে মুখ দেখাবে এই হীনমন্যতা থেকেই নিজেকে শেষ করে দিলো নদীয়ার শান্তিপুরের এক একাদশ শ্রেণির ছাত্রী অর্পিতা মজুমদার। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ শনিবার। বাবা বিপুল মজুমদার , বিয়ের প্রায় ১৯ বছর সংসার করার পর তার স্ত্রীর কাজ করে স্বাবলম্বী হওয়ার ইচ্ছাকে মান্যতা দেয় । কাজে বেরিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে স্ত্রী । এরপর তার স্ত্রী রুপা মজুমদার ওই ব্যক্তির সঙ্গে গত এপ্রিল মাসে চলে যান। বিপুল বাবু একাধিকবার তার স্ত্রীকে নিয়ে আসার চেষ্টা করলেও তিনি তা পারেননি। দু একদিন থাকার পরেও পুনরায় ওই ব্যক্তির কাছে ফিরে যান তার স্ত্রী। মৃতার পরিবারের দাবি , এই ঘটনাই মেনে নিতে পারেনি তার মেয়ে। মায়ের চলে যাওয়াতে মানসিকভাবে ভেঙে পড়েন তার মেয়েও। মেয়েকে একাধিকবার বোঝানোর চেষ্টা করলেও শেষমেষ শেষ রক্ষা হলো না।

অপরদিকে মা বর্তমানে তার মেয়ের এই পরিণতির কথা আদতেও জানে কিনা তাও জানা নেই মৃতার পরিবারের । তবে তারা জানান এক আত্মীয়র মাধ্যমে তার মাকে মেয়ের মৃত্যুর খবর পাঠানো হয়েছে ।

স্বাভাবিকভাবেই মাত্র একাদশ শ্রেণিতে পড়া মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়ে তার বাবা সহ পরিবারের বাকি সদস্যরাও। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যদিও পরিবার অভিযুক্ত মা এবং তার প্রেমিক সহ দুজনের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে । ইতিমধ্যে শান্তিপুর থানার তরফে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠানো হয়েছে । পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.