বিনোদন

নতুন ছবি আসছে সৌমিতৃষার! বিপরীতে সৌরভ

ছোটপর্দায় ‘মিঠাই’ হিসেবে দর্শকদের মন জয় করা সৌমিতৃষা কুণ্ডু এবার নতুন অবতারে। বড়পর্দায় তাঁর নতুন ছবির নাম ‘১০ই জুন’। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন সৌরভ দাস। ‘১০ই জুন’ কোন প্রেমের ছবি নয়। পরিচালক রূপক চক্রবর্তী এখানে এক অদ্ভুত গল্প বলেছেন। ছবিতে সৌমিতৃষা অভিনীত মিতালি নামক এক চরিত্র একদিন বাড়িতে একা থাকাকালীন হঠাৎ দেখেন, এক বন্ধুকধারী ঢুকে পড়েছে তাঁর বাড়িতে। সে মিতালিকে বলে যে সে খুন করেছে এবং তাকে আশ্রয় দিতে হবে।

সৌরভ দাস সেই খুনিকে চরিত্রে অভিনয় করেছেন। মিতালি যদিও তাকে আশ্রয় দেয়, তবুও সে বারবার প্রশ্ন করে কেন সে খুন করেছে। সন্দেহ ও বিশ্বাসের এই অদ্ভুত সমীকরণের মধ্যেই এগিয়ে যায় ছবির গল্প। এই ছবিতে সৌমিতৃষা ও সৌরভ ছাড়াও আরও অভিনয় করেছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী ও মৌসুমী দাস। চলতি মাসের ৬ই তারিখ থেকে শুরু হয়েছে এই ছবির শ্যুটিং। কলকাতা ও ব্যান্ডেলের আশেপাশে হবে এর চিত্রায়ন।

সৌমিতৃষা ‘প্রধান’-এর পর বড়পর্দায় ফিরতে পেরে খুবই খুশি। ছোটপর্দায় ফিরতে এখনই তাঁর ইচ্ছে নেই। ‘১০ই জুন’ একটি রোমাঞ্চকর থ্রিলার ছবি হতে চলেছে। সৌমিতৃষা ও সৌরভের জুটি কতটা দর্শকদের মন জয় করতে পারবে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.