শীঘ্রই শুরু হতে চলেছে গঙ্গার নিচ থেকে মেট্রোর সফর। রাজ্যবাসীদের জন্য বড় সুখবর দিল রেলওয়ে কর্তৃপক্ষ। ইতিমধ্যে রেল ট্রাকের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সফল ট্রায়ালও হয়েছে অনেকবার। এভাবেই কাজ চলতে থাকলে সামনের বছরই শুরু হতে পারে সল্টলেক থেকে ময়দান পর্যন্ত মেট্রোর কাজ। এই খবর পাওয়ার পর খুশির আমেজ ছড়িয়েছে কলকাতা বাসীদের মধ্যে।
কলকাতা মেট্রোর কর্তৃপক্ষের তরফ থেকে আয়োজন করা হয়েছিল এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতেই সাধারণ জনগণের জন্য এই সুখবর দেয় তারা। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদমাধ্যমের মাধ্যমে সকল জনগন কে জানিয়েছেন,”বউবাজার এলাকার বাকি কাজও দ্রুত শেষ হয়ে যাবে। আগামী বছরের শুরুতেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু হয়ে যাবে। আশা করা হচ্ছে, আগামী বছরের জুনে সেক্টর ফাইফ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়া যাবে।”
তবে এর আগেই শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত শুরু হয়েছে মেট্রো যোগাযোগ ব্যবস্থা। সেই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে উপকৃত হয়েছে হাজার হাজার মানুষেরা। প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই মেট্রোতে।
বহু মানুষের কর্মসংস্থান কলকাতার এই সল্টলেক সেক্টর ফাইভ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আসে এখানে। তাই হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ এর মেট্রো চালু হলে এর দ্বারা উপকৃত হবে হাজার হাজার সাধারণ যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে সামনের বছর জুন মাসেই শুরু করা হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পরিষেবা।







