জেলা

জঙ্গিপুরে ২ লক্ষ ‘নকল টাকা’ সমেত ধৃত যুবক-যুবতী

প্রায় ২ লক্ষ টাকার জাল নোট সমেত এক যুগলকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়।

সামনেই পুজো, তাই পূজার কেনাকাটা করতে ভিড় উপচে পড়ছে দোকানে।ওই ভিড়ে মিশে কেপমারির পাশাপাশি, ক্রেতাদের অতিরিক্ত চাপের সুযোগ নিয়ে মুর্শিদাবাদে বাড়ছে জাল নোটের কারবার।প্রায় ২ লক্ষ টাকার জাল নোট সমেত এক যুগলকে গ্রেফতার করেছে পুলিশ।

সিআইডি সূত্রে খবর,সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকেরা এক যুবক-যুবতীকে সন্দেহ করে তাঁদের হাঁটাচলার দিকে নজর রাখেন। অন্য দিকে, বিপদের আঁচ পেয়ে তড়িঘড়ি সেখান থেকে ওই যুবক-যুবতী পালানোর চেষ্টা করলে কিছু ক্ষণের মধ্যে পুলিশ তাঁদের আটক করে।এর পর তল্লাশি চালিয়ে দু’জনের কাছ থেকে প্রায় এক লক্ষ নিরানব্বই হাজার জাল টাকা উদ্ধার করে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুজনের নাম হালিম শেখ এবং সাবা সুলতানা বাড়ি মালদহ জেলার কালিয়াচকে এবং হালিম শেখ।পুলিশ সুত্রে জানা গেছে,মালদহের এক ব্যক্তির কাছ থেকে জাল নোটগুলি নিয়ে ফরাক্কার এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারলে ওরা ১০ হাজার টাকা পেতেন। এর আগেও ওই ব্যক্তির হয়ে তাঁরা জাল টাকা পাচার করেছেন।

পুলিশ জানিয়েছে, ওই দু’জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৮৯বি, ৪৮৯সি, ১২০বি ইত্যাদি ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, পুজোর সময় বিভিন্ন জায়গায় জাল টাকা ছড়িয়ে দেওয়ার চক্র সক্রিয় হয়েছে। তাদের আটকাতে বিবিধ পরিকল্পনা রয়েছে পুলিশেরও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.