জেলা

চিকিৎসা করাতে এসে হাসপাতালের বাথরুমে আটকে পরলো যুবক

নিজের চিকিৎসা করতে এসে হাসপাতালের বাথরুমে আটকে পড়ে এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

সূত্রের খবর, মালদহের বামনগোলা ব্লক এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী সুব্রত হাওলাদার। শুক্রবার সকাল ১০ টা নাগাদ নিজের চিকিত্‍সার জন্য হাসপাতালের বহির্বিভাগের ৬ তলায় চিকিত্‍সা করাতে আসেন। সেই সময় সে বাথরুমে গেলে বাথরুমে আটকে পরে।

২১ বছর বয়সী সুব্রত হাওলাদারের অভিযোগ, তিনি বাথরুমে গেলে তাকে বাইরে থেকে বাথরুমের দরজা বন্ধ করে দেয়। সেই সময় তিনি আতঙ্কগ্রস্ত হয়ে চিত্‍কার করে ডাকতে থাকেন। কিন্তু তার ডাক কেও শুনতে পায়নি। নিজের রান বাঁচাতে ওই যুবক বাথরুমের কাঁচের জানালা ভেঙে সেই কাঁচ বাইরে ফেলে।

এরপরেই হাসপাতালে উপস্থিত অনান্য লোকজনদের নজরে বিষয়টি এলে তড়িঘড়ি করে ওই যুবককে বাথরুমের দরজা খুলে বাইরে বের করে আনা হয়। ওই যুবককে উদ্ধার করে বাইরে নিয়ে এলে তিনি সংবাদ মাধ্যমে জানান তাঁর বাড়ি মালদা জেলার বামনগোলা এলাকায়। পাকুয়া ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র ওই যুবক। মাঝে মাঝেই জ্ঞান হারিয়ে ফেলার সমস্যা নিয়ে চিকিত্‍সা করাতে আসেন শুক্রবার সকালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.