আবারো যৌন নিগ্রহ ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। ভূপতিনগর থানার অন্তর্গত বাসুদেব বেড়িয়া,বাশুলীবাজার এলাকার ঘটনা। অভিযুক্ত শিক্ষক তপন পাহাড়ি বয়স(৬০) তার বিরুদ্ধে অভিযোগ যে গত শনিবার রাত ৯ টার দিকে টিউশন পড়ানোর বাহানায় ছাত্রীদের বাড়িতে ডাকে। আর তার পরই বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাদের যৌন নিগ্রহ করে দুই নাবালিকা ছাত্রী কে।
ঘটনার পর ছাত্রীরা বাড়ি ফিরে পরিবার কে জানায়। পরিবারের লোক সমগ্ৰ ঘটনা গ্রামে জানায়। গ্রামের লোকজন জমায়েত হয়ে অভিযুক্ত তপন পাহাড়ির বাড়িতে চড়াও হয়ে মারধর করে বলে জানা গেছে উত্তেজিত জনতা।
পরে ঘটনার খবর যায় ভূপতিনগর থানায়। পুলিশ রাতেই এসে ঘটনা স্থল থেকে অভিযুক্ত কে উদ্ধার করে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
অপরদিকে নিগৃতা নাবালিকা (বয়স ৯ বছর ) দুই ছাত্রীকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য পাঠানো হয়। পরে তাদের গোপন জবানবন্দি নেওয়া হবে বলেই জানা গেছে।







