জেলা

সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করে ১২১ টি রাস্তা পেল পিংলা

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

গত বিধানসভা নির্বাচনের প্রাককালে বাংলার মানুষের অভাব অভিযোগ শুনতে প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী চালু করেছিলেন একটি ফোন নাম্বার। যেখানে সাধারন মানুষ সরাসরি তাদের অভাব অভিযোগ জানাতে পারতো। মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন করে এবার বড়সড় সাফল্য মিলল পিংলায়। এদিন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে রাস্তা সংস্কারের জন্য টাকা বরাদ্দ করে। দেখা যায় পশ্চিম মেদিনীপুর জেলায় ২৪০ টির মধ্যেই পিংলা ব্লকেই ১২১ টি। এই নিয়ে পিংলা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য সেক মাজারুল মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীকে বলোতে ফোন করে রাস্তা পাওয়ায় উচ্ছ্বাস তৃনমূল শিবিরে। যদিও এলাকার বিজেপি নেত্রী অন্তরা ভট্টাচার্য্য এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। তিনি জানান পিংলা যদি ১২১ টি পায়, সারা বাংলা কতগুলি পেলো তার তালিকা প্রকাশ করুক তৃনমূল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.