টোস্ট বিস্কুট আমাদের অনেকের কাছে পছন্দের। চায়ের সঙ্গে খেতে লাগে দুর্দান্ত। শুধু শুধু খেলেও লাগে খুব ভাল। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কীভাবে তৈরি হয় সকলের প্রিয় খাবার টোস্ট বিস্কুট। তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই বিস্কুট তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বিস্কুট তৈরির আন হাইজিনিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।
কারণ যে কারখানা থেকে বিস্কুট তৈরির প্রক্রিয়া শ্যুট করা হয়েছে, সেটি স্বাস্থ্যকর পরিবেশকে কতটা বজায় রেখেছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সিরোহি নামের এক ফুড ব্লগার। তিনি টুইটারে মাত্র ৩৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন কী অস্বাস্থ্যরর পরিবেশে টোস্ট বিস্কুট তৈরি করা হয়। সেখানে দেখানো হয়েছে, খালি হাতেই ময়দা মাখছেন কারখানার শ্রমিকরা। একজন কর্মীতো আবার ধূমপান করতে করতেই এক হাত দিয়ে ময়দা মাখছে। যে পাত্রে চিনি আর নুন ময়দায় মেশানো হচ্ছে সেটি অত্যান্ত অপরিষ্কার। ময়দা মেখে খোলা অবস্থাতেই সেটি ঘণ্টা তিনেকের জন্য রেখে দেওয়া হয়। শ্রমিকরা তারপর সেটি বেক করছেন। সেগুলি টুকরো টুকরো করে আবারও বেক করা হচ্ছে। তারপরই তৈরি হচ্ছে কুছমুছে আপনার প্রিয় টোস্ট বিস্কুট।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টোস্ট বিস্কুট তৈরির ভিডিও। তবে অনেক নেটিজেনই তা দেখে ক্ষুব্দ। উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। অনেকেই আবার জানিয়েছেন, এবার তিনি টোস্ট বিস্কুট খাবেন কিনা তা আর ও একবার ভেবে দেখবেন। অনেকেই বলেছেন, এত অস্বাস্থ্যকর অবস্থায় টোস্ট বিস্কুট তৈরি হয় যে তা আর খাবার হিসেবে যোগ্য নয়।







