ভয়াবহ দুষ্কৃতী হামলার সাক্ষী থাকলো পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়। এর আগে ইজরায়েল বেলাগাম হামলা করেছিল গাজারের উপর। সেই হামলার উত্তরে পাল্টা হামলা পাল্টা হামলা চলল করাচির ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্টেশনে। ঘটনায় আতঙ্কের পরিবেশ পাকিস্তান করাচির বিশ্ববিদ্যালয়ে।
এদিন এই বিশ্ববিদ্যালয়ে ছিল ক্যাম্পাসিং। যার জন্য বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিল কোকাকোলা। সেই সংস্থার কর্তৃপক্ষ বক্তৃতা রাখার সময় গুলির আওয়াজে কেঁপে ওঠে ক্যাম্পাস। এরপর তরিঘড়ি সুরক্ষিত ভাবে সেখান থেকে পড়ুয়াদের বের করে নিয়ে যায়। দুষ্কৃতীদের হাতে ছিল গাজার পোস্টার ও প্ল্যাকার্ড। বর্তমানে হামলার ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইসরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে আমেরিকান সংস্থা কোকাকোলা। সেই প্রতিবাদে কোকাকোলার ক্যাম্পাসিং বয়কট করেছেন করাচির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।







